1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মানাসি মোড়ে ইজিবাইক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি এড়ানো ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’ লটারির আকর্ষণে সাপাহার নিউ মার্কেটের ব্লু ড্রিম শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় সাপাহারে গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জয়পুরহাটে খাল খনন উদ্বোধনঃ সরকার এখন অ্যাকশনে প্রতিমন্ত্রী আব্দুল বারী কালাইয়ে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল বাজারে মেয়েদের দরকষাকষি ৷৷ বিক্রেতাদের জন্য কঠিন চ্যালেঞ্জ নওগাঁর বদলগাছীতে ভিজিএফ এর চাল বিতরণ পাঁচবিবির এতিম শিশুরা পেল সৌদি খেজুর

মানাসি মোড়ে ইজিবাইক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি এড়ানো

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

প্রতিবেদক: মিনহাজুল ইসলাম (বোয়ালিয়া থানা প্রতিনিধি), রাজশাহীঃ ১৭ মার্চ ২০২৬

নওগাঁ থেকে সাপাহারগামী সড়কে পত্নীতলা উপজেলার মানাসি মোড়ে একটি ইজিবাইক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বুধবার (দুপুর ১টার দিকে) এ দুর্ঘটনায় যানবাহনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলন্ত অবস্থায় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আঘাত করে। এতে গাড়িটির বিভিন্ন অংশ ভেঙে যায় এবং তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে চালকসহ আরোহীরা গুরুতর আহত হননি। দুর্ঘটনায় ইজিবাইকের চালক সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

এলাকাবাসী জানান, মানাসি মোড় এলাকায় সড়কটি তুলনামূলক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট