1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে খাল খনন উদ্বোধনঃ সরকার এখন অ্যাকশনে প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মুনছুর রহমান বিশেষ প্রতিনিধিঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬

জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এক মাসের মাথায় সারাদেশে নদী- নালা-খাল, জলাধার খনন ও পূন:খনন কর্মসূচী শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় আজ জয়পুরহাটে মুরালী ভাবকি খাল খননের উদ্বোধন করা হয়। শুধু এই খাল খননই নয়, সারাদেশে খাল খননে কোনো প্রকার দূর্নীতি সহ্য করা হবে না। ‘উইআর ইন এ্যাকশন’ আমরা ‘একটিভ’। আমরা বসে নেই। দ্রুত সমাধানের চেষ্টা করছি।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নে মুরালী ভাবকি খাল নিজ হাতে খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েকদিনের বৃষ্টির পানি জমে এই এলাকার আলু ক্ষেত নষ্ট হয়েছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়ারও কষ্ট হয়। এই খাল খননের পর বর্ষাকালে অতিরিক্ত পানি দ্রুত নেমে যাবে এবং শুষ্ক মৌসুমে এই খালের পানি দিয়ে সেচ কার্যক্রম বেগবান হবে। এতে কৃষককে আর ভোগান্তি পোহাতে হবে না। একইভাবে এই খাল খননের মাধ্যমে আমরা পাড়ের দুই পাশে ফলের গাছ রোপণ করব, যাতে দেশের সম্পদ বৃদ্ধি হয়।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিএনপি সরকার দেশে ইতমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে। ইমাম, মোয়াজ্জেম, খতিব ও অন্যান্য ধর্মের উপাসনালয়ের পুরোহিতদের সম্মানীভাতা দেওয়া শুরু করেছে সরকার। যা অতিতে কোনো সরকার করতে পারেনি। যা পাইলট প্রকল্প হিসেবে পর্যায়ক্রমে সবাই পাবেন।

খাল খনন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান, সদ্য ঘোষিত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিয়াদুল ইসলাম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মওদুদ আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে হারাইল, ঘোলাগাড়া ও মুরাইল ভাবকী খাল মিলে মোট ১৫ হাজার ৩’শ ১০ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এরমধ্যে কালাই উপজেলার মুরাইল ভাবকি খাল ২ হাজার ৮’শ মিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৪ লাখ টাকা। এই কাজগুলো দেখভাল করবেন পানি উন্নয়ন বোর্ড।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট