1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ সোমবার, ১৬ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের জনৈক মনসুর আলীর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বাগান পরিচর্যার জন্য আম বাগানে গেলে, বাগানের ভেতরে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানালে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখানো তাঁর কোনো পরিচয় সনাক্ত হয়নি, প্রযুক্তির সহায়তায় অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট