1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভিলাষ’। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী উপজেলার প্রায় ১৩টি গ্রামে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে উপহার তুলে দেন। উপহারের প্যাকেটে ছিল লাচ্চা সেমাই, চিনি, গুঁড়া দুধ, আটা, বাদাম ও কিশমিশ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামান্য এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চায় তারা। মানবিক মূল্যবোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সদস্যরা।

উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে।

শিক্ষার্থীদের টিফিন ও পকেট খরচের অর্থ দিয়ে শুরু হওয়া এই সংগঠনটি নানা প্রতিকূলতা পেরিয়ে মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সদস্যরা মনে করেন, ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ দেখাবে।

তরুণদের এমন উদ্যোগকে উৎসাহ ও সহযোগিতা করার আহ্বান জানিয়ে সংগঠনটি বলছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট