1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যের বার্তা নিয়ে যাত্রা শুরু জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল তিন শতকের ঐতিহ্যে চৈত্রের শেষ প্রহর ৷৷ মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলায় লোকজ জীবনের রঙিন পুনর্মিলন পানছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজুর রঙিন উৎসব আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৪০০ বছরের ঐতিহ্যের টানে গাংনগর মেলাঃ গ্রামবাংলার প্রাণের উৎসব গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ১১ দলীয় জোটের বিক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল জয়পুরহাটে নবাগত আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজু আকন্দ গ্রেফতার

আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ
১৩ সোমবার, এপ্রিল ২০২৬

নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। । উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে গতকাল রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক,শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক ।

জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন কারি সাফিন আহমেদ, জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, শুকটিকাছা কেডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান বিপ্লব, বান্দাইখাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ হিরু প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৬৪ জন কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট