1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঐক্যের বার্তা নিয়ে যাত্রা শুরু জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টারঃ সোমবার ১৩ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্য জোরদারের প্রত্যয়ে গঠিত হলো জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নতুন কমিটি। দীর্ঘদিনের প্রত্যাশার পর সোমবার দুপুরে শহরের পৃথিবী কমপ্লেক্সের সামনে অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি রেজাউল করিম রেজা। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য পদগুলোতেও অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের সমন্বয় দেখা গেছে। সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। এতে করে সাংবাদিক সমাজে একটি ভারসাম্যপূর্ণ নেতৃত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির নেতারা জানান, শুধু সংগঠন পরিচালনাই নয়, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রবাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। একইসঙ্গে জেলার সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

স্থানীয় সাংবাদিকদের মতে, নতুন এই কমিটি জয়পুরহাটে গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নেও অবদান রাখবে বলে প্রত্যাশা সবার।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট