1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

কালাইয়ে খাল খননের উদ্বোধন ৷৷ খাল সচল থাকলে আলু চাষীদের ক্ষতি হতো নাঃ আব্দুল বারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মুনছুর রহমান- বিশেষ প্রতিনিধিঃ ৩ এপ্রিল ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, সাম্প্রতিক সময়ে হঠাৎ বৃষ্টি ও ঝড়ে আলুর যে ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রধান কারণ হিসেবে ড্রেনেজ ব্যবস্থার অচলকে চিহ্নিত করা হয়েছে। আমাদের এলাকার খালগুলো যদি সচল থাকতো, তবে আলু চাষীদের এই চরম ক্ষতির সম্মুখীন হতে হতো না। সরকার বর্তমানে ক্ষতিগ্রস্ত চাষীদের পুনর্বাসনের পাশাপাশি দেশে উৎপাদিত অতিরিক্ত ১৫-২০ লক্ষ মেট্রিক টন আলুর সঠিক ব্যবহার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে।

আজ ৩ এপ্রিল শুক্রবার দুপুরে কালাই উপজেলার মাত্রাই ও অাহম্মেদাবাদ ইউনিয়নের মধ্যে বয়ে যাওয়া হারাবতী নদীর কানমনা খাল খননের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের মঙ্গলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে সরাসরি অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবহেলিত ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুনুর রশিদ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল আলীমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটে কানমনা হারাবতী খাল ৬ কিলোমিটার খনন কাজের জন্য ব্যয় ধরা হয়েছে ৭১ লাখ টাকা। এই কাজগুলো দেখভাল করবেন পানি উন্নয়ন বোর্ড।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট