1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিএনপি কর্মীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন সাইফুল ইসলাম ডালিম কালাইয়ে দুস্থ ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ শাড়ি থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ কালাইয়ে জামায়াতের মাসব্যাপী ইফতার মাহফিল সম্পন্ন পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ জয়পুরহাটে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত ৷৷ একাধিক কোচ ছিটকে পড়ে, ট্রেন চলাচল বন্ধ মানাসি মোড়ে ইজিবাইক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি এড়ানো ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’ লটারির আকর্ষণে সাপাহার নিউ মার্কেটের ব্লু ড্রিম শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড়

কালাইয়ে দুস্থ ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১৯ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত উপহার সামগ্রী সমাজের অসহায় দুস্থ ও গরীবদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। আজ ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলা মডেল মসজিদ পরিষদ মিলনায়তনে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত থেকে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ত্রান বিতরন করেন।

জানা গেছে, জয়পুরহাট-২ নির্বাচনী এলাকায় ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ী, থ্রি পিচ, হাজী রুমাল, নগদ অর্থ, হুইল চেয়ার ও ঢেউটিন মানবিক সহায়তা হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে এসব সামগ্রী বিতরন করেন।

এসময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, কালাই থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মৌদুদ আহমেদ, পৌর বিএনপি নেতা আব্দুল আলিম সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট