1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে বিএনপি কর্মীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন সাইফুল ইসলাম ডালিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে অতীতে নিহত ও নির্যাতনের শিকার বিএনপি কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী তিনি নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ভুক্তভোগী পরিবারগুলোর বাড়ি বাড়ি পৌঁছে দেন এসব উপহার। ঈদ উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি, ভোজ্য তেলসহ নগদ অর্থ সহায়তা।

জানা যায়, বিগত সময়ে রাজনৈতিক সহিংসতা, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা বিএনপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এই নেতা। স্থানীয়ভাবে মানবিক ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত ডালিম দীর্ঘদিন ধরে দলীয় কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, দীর্ঘদিন পর দলীয় নেতার কাছ থেকে এমন সহায়তা পেয়ে তারা কৃতজ্ঞ ও আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মন্ডল, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ-সভাপতি ইঞ্জি. মো. আরিফুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের সভাপতি আর আই রকি সহ অন্যান্য নেতাকর্মীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট