1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে জামায়াতের মাসব্যাপী ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মুনছুর রহমান, বিশেষ প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
উপজেলা জামায়াতের কর্মপরিকল্পনা অনুযায়ী কালাই পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ড এবং প্রতিটি সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি পালিত হয়। প্রতিটি ইউনিটে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুল আলীম জানান, এসব অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর, সেক্রেটারি এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বক্তব্য দেন। পাশাপাশি ইউনিট সভাপতি ও স্থানীয় নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতা মো. আনোয়ার হোসাইন, মাওলানা মো. মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম, মো. আব্দুর রউফ, মাওলানা মোজাফ্ফর হোসেন এবং সাবেক আমীর নুরুজ্জামান সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এদিকে, বুধবার (১৮ মার্চ) আহম্মেদাবাদ ইউনিয়নের বালাইট ইউনিটে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি ও হানাইল নো’মানীয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসেন এবং ইউনিয়ন আমীর মাওলানা গোলাম আযম।

মাসব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে রমজানের শিক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদার হয়েছে বলে আয়োজকরা জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট