1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরো জোরদার করার লক্ষ্যে ১০ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে দশটায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে কালাই উপজেলা প্রশাসন এবং জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। তিনি তাঁর বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম। তাঁরা মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতিত্ব করেন শামীম আরা , উপজেলা নির্বাহী অফিসার, কালাই। তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

আলোচনা সভায় ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্কুল, কলেজ ও মাদরাসার প্রধানগণ, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা- কর্মচারীসহ বিপুল সংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তির জীবন নয়, সমাজ ও পরিবারকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়তাই সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট