1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সদস্য নির্বাচিত হলেন রেজাউল করিম বাদশা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

বগুড়া-৬ উপনির্বাচন

স্টাফ রিপোর্টারঃ ১০ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনের বহুল আলোচিত উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। মোট ১৫০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল এবং পোস্টাল ভোটসহ প্রাপ্ত হিসাব অনুযায়ী তিনি জাতীয় সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হন।

চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫২৬ ভোট।

এতে রেজাউল করিম বাদশা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬ হাজার ৭৭২ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফজলুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বগুড়া পৌরসভার ৮৬টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ হাজার ৬১১ ভোট, যেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩০ হাজার ৮৫০ ভোট। এ অংশে ব্যবধান দাঁড়ায় ৩৪ হাজার ৭৬১ ভোট।

অন্যদিকে সদর উপজেলার ৬৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৭ হাজার ৬১৩ ভোট, যা মোট ভোটের প্রায় ৭২ শতাংশ। একই এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২৬ হাজার ৫৮ ভোট বা প্রায় ২৭ শতাংশ ভোট। এখানে ব্যবধান দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৫৫ ভোট।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল তার বক্তব্যে বলেন, “বগুড়া-৬ উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে জনগণ ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। রেজাউল করিম বাদশার এই বিপুল বিজয় মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আমরা বগুড়াবাসীর প্রতি কৃতজ্ঞ এবং তাদের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।” তিনি আরও উল্লেখ করেন, এই বিজয় শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং এটি জনগণের প্রত্যাশা, আস্থা এবং রাজনৈতিক অবস্থানের সুস্পষ্ট বার্তা বহন করে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খাইরুল বাশার বলেন, বিপুল ব্যবধানে দলের প্রার্থীর এই বিজয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ।

আজকের উপ নির্বাচনে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৩ হাজার ৩২৬। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৭১০। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৬১৬।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট