1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ক্ষেতলালে বাংলা নববর্ষ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, (জয়পুরহাট) ১০ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় নববর্ষের দিনটি যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

ইউএনও সানজিদা চৌধুরী তার বক্তব্যে বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখকে ঘিরে সকল প্রস্তুতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপিত হবে।”

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোকপাত করেন ক্ষেতলাল থানার (ওসি) তদন্ত এম, এ করিম। এছাড়াও স্থানীয় সাংবাদিক আজিজার রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সুধীজনরা সভায় উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।

সভায় পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট