1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি নওশাদ জমির, সহায়তার আশ্বাস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৩ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। শুক্রবার তিনি উপজেলার বলরামপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।

পরিদর্শনকালে দেখা যায়, ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় মরিচ, ভুট্টা, বেগুন, লাউসহ নানা ধরনের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও গাছ উপড়ে পড়েছে, আবার কোথাও সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা চরম দুশ্চিন্তায় দিন পার করছেন।

এছাড়া অনেক কৃষকের বসতঘরের টিন উড়ে যাওয়া বা ছিদ্র হয়ে যাওয়ায় ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কৃষির পাশাপাশি বসবাসের ক্ষেত্রেও দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে এমপি নওশাদ জমির দ্রুত একটি তালিকা প্রণয়নের নির্দেশ দেন, যাতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা যায়।
তিনি বলেন, “সরকার সবসময় কৃষকদের পাশে আছে। আপনাদের ক্ষতির বিষয়টি দ্রুত সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি আরও জানান, যেসব কৃষক সরকারি কৃষি ঋণের আওতায় রয়েছেন, তাদের জন্য আগামী ছয় মাস কিস্তি স্থগিত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট