1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০০ বছরের ঐতিহ্যের টানে গাংনগর মেলাঃ গ্রামবাংলার প্রাণের উৎসব গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ১১ দলীয় জোটের বিক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল জয়পুরহাটে নবাগত আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজু আকন্দ গ্রেফতার সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ পেইজের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনে জয়পুরহাট থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে ৩ নারী নেত্রী কালাইয়ে দিনব্যাপী জামায়াতের রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক এ.বি.এস রতন শিবগঞ্জে ঐতিহাসিক বেলতলি হাফেজিয়া মাদ্রাসার সদস্য নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৪ ঘটিকায় জয়পুরহাটের আবুল কাশেম ময়দানে এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জয়পুরহাট জেলা শাখার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ এমপি। এছাড়াও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল জেলা সহকারি সেক্রেটারি এ্যাডঃ মোঃ মামুনুর রশীদ, এস এম রাশেদুল ইসলাম সবুজ, হাসিবুল আলম লিটন, এবি পার্টির নেতা অধ্যক্ষ শামছুজ্জামান, এনসিপির নেতা ওমর আলী বাবু সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে গণভোটের রায় মেনে না নিলে সংশ্লিষ্টদের পরিণতি অতীতের ফ্যাসিবাদী শাসক আওয়ামী লীগের চেয়ে ভয়াবহ হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট