1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ পেইজের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১২ এপ্রিল ২০২৬

নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামের একটি বিতর্কিত ফেসবুক পেইজের মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ, অশ্লীলতা ছড়ানো ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত ফেসবুক পেইজের অ্যাডমিন ও সংশ্লিষ্ট চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমির চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম, ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র ‘Roasting Centre Sapahar’ পেইজটি ব্যবহার করে কোমলমতি শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি আড়ালে থেকে এমন কর্মকাণ্ড চালিয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পেইজটির আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট