1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নলডাঙ্গায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ ৩ এপ্রিল ২০২৬

নাটোরের নলডাঙ্গায় মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সংবাদদাতা এম. জহুরুল ইসলাম।

গত বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলুর আহ্বানে “নলডাঙ্গা সাংবাদিক ঐক্য পরিষদ” গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মনিরুল ইসলাম ডাবলু নতুন নামে একটি সংগঠন গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তবে আলোচনায় উঠে আসে, উপজেলায় প্রায় ৫০/৬০ জন সাংবাদিক থাকলেও উপজেলা প্রেসক্লাবের মাত্র চার জন ছাড়া অন্যান্য বিভিন্ন নামের সংগঠনের মাত্র ৬/৭ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। এতে স্পষ্ট হয়, উপজেলার অধিকাংশ মূলধারার সাংবাদিক অনুপস্থিত থাকায় নতুন সংগঠনের মাধ্যমে ঐক্য গড়ে তোলা বাস্তবসম্মত নয়। সেই প্রেক্ষাপটে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিককে বিদ্যমান দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠা উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতি এম. জহুরুল ইসলাম বলেন, একটি সংগঠনের মূল ভিত্তি হলো সদস্য ও নিজস্ব কার্যালয়। শুধু কাগজে-কলমে কমিটি গঠন করলে তার কোনো বাস্তব অস্তিত্ব বা গ্রহণযোগ্যতা থাকে না। তিনি আরো বলেন, নলডাঙ্গায় ইতোমধ্যে কার্যালয়বিহীন বিভিন্ন নামে অনেক ‘পকেট কমিটি’ বা ‘ব্যাগবন্দী কমিটি’ গড়ে উঠেছে, যা সাংবাদিক সমাজে বিভাজন সৃষ্টি করছে। একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে ত্যাগ, শ্রম ও অর্থের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি বলেন, সংগঠন একাধিক থাকতে পারে, তবে মূলধারার সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামসহ নলডাঙ্গার সাংবাদিক ফজলে রাব্বি, মোস্তাফিজুর রহমান, রাশেদ আলম, হুমায়ূন রশীদ, সান্টু ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট