1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনে জয়পুরহাট থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে ৩ নারী নেত্রী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

ছবিঃ হ্যাপি

জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ এপ্রিল ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জয়পুরহাট জেলার তিনজন নারী নেত্রী।

ছবিঃ মেরি

ছবিঃ মুন্নিআরা

ছবিঃ মুন্নি আরা

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন তারা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে এই ফরম সংগ্রহ করা হয়।

ফরম সংগ্রহকারী নেত্রীরা হলেন—সাবেক পৌর কাউন্সিলর নুরজাহান বেগম হ্যাপী, জয়পুরহাট জেলা মহিলা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাঁচবিবি পৌর মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মোছাঃ মেহেরুন নেছা মেরী এবং মুন্নি আরা।

নুরজাহান বেগম হ্যাপী জানান, দল ও দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে আগ্রহী। তিনি নেতাকর্মীসহ সকলের দোয়া কামনা করেন।

অন্যদিকে মুন্নি আরা মহান আল্লাহর অশেষ রহমতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

মোছাঃ মেহেরুন নেছা মেরী বলেন, দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলে তিনি এলাকার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কাজ করতে চান।

জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে দল আগামী নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তুলতে চায়।

উল্লেখ্য, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী হয়ে এই তিন নেত্রী আনুষ্ঠানিকভাবে ফরম সংগ্রহ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট