1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তিন শতকের ঐতিহ্যে চৈত্রের শেষ প্রহর ৷৷ মির্জাপুর জামলেশ্বর মন্ডপ মেলায় লোকজ জীবনের রঙিন পুনর্মিলন পানছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিজুর রঙিন উৎসব আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৪০০ বছরের ঐতিহ্যের টানে গাংনগর মেলাঃ গ্রামবাংলার প্রাণের উৎসব গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ১১ দলীয় জোটের বিক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে ১১ দলীয় জোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল জয়পুরহাটে নবাগত আইনজীবীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজু আকন্দ গ্রেফতার সাপাহারে ‘রোস্টিং সেন্টার’ পেইজের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনে জয়পুরহাট থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহে ৩ নারী নেত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে ১১ দলীয় জোটের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

লালমনিরহাট প্রতিনিধিঃ সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণভোটের আলোকে জনরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোট।

গত রবিবার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় প্রদান করেছে, তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সেই জনরায় বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও গড়িমসি করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
তারা আরও বলেন, জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বন্ধ না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট