1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা-র গোবিন্দগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ ৷৷ অপহরণের অভিযোগে থানায় মামলা রাতের অন্ধকারে চলছে মাটি বাণিজ্য ৷৷ নওগাঁয় টেন্ডারবিহীন খননে তোলপাড় ঢাকায় সরকারি তিতুমীর কলেজ-এ জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি ৷৷ নওগাঁয় অধ্যক্ষ রেজভীকে জাগো ফাউন্ডেশনের সম্মর্ধনা সাপাহারে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার নামের মিলেই বিপত্তি ৷৷ জয়পুরহাটের কালাইয়ে ১৫ ঘণ্টা থানার লকাপে মোটরসাইকেল মেকানিক ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে ভয়াবহ ঘটনা ৷৷ ক্ষেতলালে লিঙ্গ কর্তন বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক

গাইবান্ধা-র গোবিন্দগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ ৷৷ অপহরণের অভিযোগে থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৩ মার্চ ২০২৬

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নে মোঃ পাপেল মিয়া (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার অপহরণের আশঙ্কা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা যায়, পাপেল মিয়া মৃত আবুল কালামের ছেলে এবং মা মোছাঃ পারভীন বেগম। তার বাড়ি মাদারদহ গ্রামে, পোস্ট আমতলী বাজার, ইউনিয়ন রাখালবুরুজ। গত ২২ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি।

পরিবার জানায়, পাপেলের কাছে একটি মোবাইল ফোন (সিমসহ ভিডিও সেট) ছিল। নিখোঁজের পর ওই মোবাইল নম্বর থেকে তার মা ও নিকট আত্মীয়দের কাছে একাধিকবার কল করে অজ্ঞাত ব্যক্তিরা হুমকি-ধামকি ও টাকা দাবি করে। অন্যথায় পাপেলকে শারীরিক ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিবার অপহরণের আশঙ্কা আরও জোরালো বলে মনে করছে।

পাপেলের মা পারভীন বেগম জানান, ছেলের নিখোঁজের বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেন।

তিনি অভিযোগ করেন, দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা ফোনে বর্তমান অবস্থা জানতে চাইলেও পরবর্তীতে আর যোগাযোগ রাখেননি। এতে তিনি হতাশা প্রকাশ করেন। একদিকে ছেলে নিখোঁজ, অন্যদিকে হুমকি ও মুক্তিপণের দাবিতে কল—সব মিলিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তাদের।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। অসহায় পরিবারটির আহাজারিতে এলাকাবাসী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাপেল মিয়াকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
যোগাযোগের নম্বর: ০১৩০৪-৩৩০৮৭৮, ০১৭৬১-৭৬২০৩৩, ০১৭৪৪-৫৬৯০৪৩, ০১৮৬৮-১৯৬৪৮
(যে কেউ তার সন্ধান পেলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছেন)

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট