1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাতে হচ্ছে: মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

হযোগী সংবাদপত্র থেকে

রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাচ্ছে। দূর্গাপূজা উপলক্ষে চলতি বছর ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “এবারও দূর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করছে। তারই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতি পত্র চেয়েছেন। সে কারণে ১২’শ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একদিকে দুর্গাপূজা অন্যদিকে তারা আমাদের প্রতিবেশ। সবকিছু মিলিয়ে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি।”

তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার কিন্তু বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই বরাদ্দের সমস্যা উদ্যোগ নেয়া হবে। এ সামান্য দাবি মানতে না পারলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর অন্যরা।”

এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, নিউজ বাংলার জেলা প্রতিনিধি সোহেল রানা, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি রেদওয়ান মিলন সহ অনেকে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট