1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পলাশবাড়ী  ও গোবিন্দগঞ্জ থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

গাইবান্ধা জেলায় প্রায়ই অপমৃত্যু খুন যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলায়
এ মাসে প্রায় দুই ডজন মৃত্যুর ঘটনা ঘটছে। মারামারি, পারিবারিক কলহ, আত্মহত্যা, দুর্ঘটনা, অটো ছিনতাই ও খুন খারাপি লেগেই আছে।

প্রাপ্ত তথ্যসূত্রে জানা গেছে, ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় পলাশবাড়ী উপজেলা ভেগীর সেতু সংলগ্ন ডোবা থেকে কৃষক মোজাফফর হোসেন ও দুপুর সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকায় সাহেবগঞ্জ ইক্ষু খামারের পানি সরবরাহের ড্রেন থেকে সুমন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । মোজাফ্ফর হোসেন ২২ সেপ্টেম্বর দিবা গত রাত থেকে নিখোঁজ ছিল। সে পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের মৃত কফিল উদ্দীনের ছেলে এবং সুমন মিয়া সকালে তার অটোভ্যান নিয়ে বাড়ী থেকে বের হওয়ার পর দুপুরে তার লাশ ওই ড্রেনে পরে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় হচ্ছে তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আবুল কালামের পুত্র।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বুলবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট