1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালাইয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এর উদ্বোধন পাঁচবিবিতে স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা চিকিৎসকদের মানবিকতা ও নৈতিকতার প্রতি সম্মান জানিয়ে এনডিএফ বগুড়া শাখার ইফতার মাহফিল বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান, মালিকের ১ মাস কারাদণ্ড আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করল বরেন্দ্র হেলথ অ্যান্ড কেয়ার সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া পাঁচবিবিতে ইরানের উপরে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নওগাঁয় পলাশের ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত ৷৷ তৃণমূলের ৫ নারী পেলেন সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১০ মার্চ, ২০২৬

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করা হয়েছে।

আন্তর্জাতিক নির্বাচন ব্যবস্থা ফাউন্ডেশন (আইএফইএস) ও ঢাকাস্থ সুইডেন দূতাবাসের সার্বিক সহযোগিতায় এবং পামডোর আয়োজনে উৎসবমুখর পরিবেশে অর্ধদিবসব্যাপী আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে জয়পুরহাট সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী ও বাঙালি নারীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান এবং জেলা ব্র্যাক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে দারিদ্র্য, অশিক্ষা, গোঁড়ামি ও সামাজিক বাধা উপেক্ষা করে তৃণমূল রাজনীতি, সমাজসেবা, ক্রীড়া ও তৃণমূল সংগঠনে বিশেষ অবদান রাখায় শ্রীমতি ভগবতী টপ্য, নিলুফার ইয়াসমিন, ভারতি রাণী, জয়িতা মালো ও সাবিনা মালোকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রাণবন্ত ও মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট