1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এর উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কণ্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যজন আলী যাকের–এর স্মরণে জয়পুরহাটের কালাইয়ে গ্রন্থপাঠ ও পাঠ-প্রতিক্রিয়া লেখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নিয়েছে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাপলা পারভীন, বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মোহসিনা খাতুন এবং ইনফিকোর সিইও আরমান হোসেন।

এই উদ্যোগের আওতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে পাঠ-প্রতিক্রিয়া লেখার আয়োজন করা হয়েছে। এতে মোট ১০ জন শিক্ষার্থীকে পাঠ-প্রতিক্রিয়া লেখার জন্য বই প্রদান করা হয়।

স্কুল-পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বই হলো অনিল বাগচীর একদিন। জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত এই বইয়ের ওপর সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে পাঠ-প্রতিক্রিয়া লিখতে হবে।

অন্যদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়-পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে খেলাঘর। লেখক মাহমুদুল হক–এর এই গ্রন্থের ওপর সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে পাঠ-প্রতিক্রিয়া জমা দিতে হবে।

প্রতিটি বিভাগে সেরা দশটি পাঠ-প্রতিক্রিয়া নির্বাচিত করা হবে এবং বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্যপাঠের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাঠ-প্রতিক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট