1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান, মালিকের ১ মাস কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১০ মার্চ ২০২৬

বগুড়া কাহালু উপজেলার ভোলতা, শেখাহার এলাকায় অবস্থিত “মীম লাচ্ছা সেমাই” কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের ফলাফল অত্যন্ত উদ্বেগজনক।

১০ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২টা থেকে ১:৩০ পর্যন্ত পরিচালিত অভিযানে দেখা যায়, পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দা তৈরি করা হচ্ছে, ভেজা ও পোড়া তেলের ব্যবহার, কাদা-ময়লা মিশিয়ে খাদ্য তৈরি এবং নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ও নন-ফুড গ্রেড রঙ ব্যবহার করা হচ্ছে।

উক্ত অভিযোগে দোষ স্বীকারের ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্টে কারখানার স্বত্বাধিকারী মোঃ শরিফুল ইসলামকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং জেলা হাজতে প্রেরণ করা হয়। পাশাপাশি, অনিরাপদ খাদ্য ও খাদ্য উপকরণ ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল সহ অন্যান্য স্টাফ, এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে জেলা পুলিশের একটি টিম। অভিযান শেষে কারখানাটিকে সরকারের সকল আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট