1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করল বরেন্দ্র হেলথ অ্যান্ড কেয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ ১০ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর স্বাস্থ্যসেবা, সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যাকে গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে  বরেন্দ্র হেলথ অ্যান্ড কেয়ার নারীদের স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত পরিচর্যা এবং শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করেছে।

নারীর স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে বিভিন্ন স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য। এর মধ্যে রয়েছে Glow & Grace Beauty Cream, Glow & Grace Facewash, Rosemary Natural Hair Oil, Snigdha স্যানিটারি ন্যাপকিন এবং শিশুদের জন্য নিরাপদ হাইজিন পণ্যসহ আরও কয়েকটি পণ্য।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক জীবনযাত্রার সাথে সামঞ্জস্য রেখে নিরাপদ ও মানসম্মত পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা, ত্বক ও চুলের যত্ন এবং শিশুদের নিরাপদ পরিচর্যার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Borendro Health & Care–এর একজন প্রতিনিধি বলেন, “আমরা একটি নিবন্ধিত(সকল পন্য ট্রেডমার্ককৃত) বাজারজাতকারী প্রতিষ্ঠান। আন্তর্জাতিক নারী দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে আমাদের যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত। নারীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার পাশাপাশি পণ্যের সঠিক মান ও গুণগত মান নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। আমরা চাই নারীরা সুস্থ, আত্মবিশ্বাসী ও সুন্দর জীবনযাপন করুক—সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে বাজারের চাহিদা অনুযায়ী আরও নতুন ও মানসম্মত পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট