1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১০ মার্চ ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সেলিম আহমেদ বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কাশেম ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রব বুলু।

এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচবিবি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোছাঃ সেলিনা আক্তার চৌধুরী, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামের আমির সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় দায়িত্ব বণ্টন করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট