1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ জয়পুরহাটে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত ৷৷ একাধিক কোচ ছিটকে পড়ে, ট্রেন চলাচল বন্ধ মানাসি মোড়ে ইজিবাইক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি এড়ানো ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’ লটারির আকর্ষণে সাপাহার নিউ মার্কেটের ব্লু ড্রিম শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় সাপাহারে গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জয়পুরহাটে খাল খনন উদ্বোধনঃ সরকার এখন অ্যাকশনে প্রতিমন্ত্রী আব্দুল বারী কালাইয়ে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল বাজারে মেয়েদের দরকষাকষি ৷৷ বিক্রেতাদের জন্য কঠিন চ্যালেঞ্জ

জয়পুরহাটে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত ৷৷ একাধিক কোচ ছিটকে পড়ে, ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাটে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত ৷৷ একাধিক কোচ ছিটকে পড়ে, ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টারঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬

জয়পুরহাটের তিলকপুর এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৬৫ নীলসাগর এক্সপ্রেসের একাধিক কোচ লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক ২টা ২৬ মিনিটের দিকে সান্তাহার ও আক্কেলপুর স্টেশনের মাঝামাঝি তিলকপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি শান্তাহার স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর হঠাৎ করেই বিকট শব্দে অন্তত ৭টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইনের স্লিপার ভেঙে যায় এবং কোচগুলো ছিটকে আলাদা হয়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রেনটিতে ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ভিড় ছিল। এতে অনেক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ থেকে মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার কারণে সান্তাহার- চিলাহাটি রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যেহেতু এই রুটটি সিঙ্গেল লাইন, তাই উদ্ধার কাজ ও লাইন মেরামত শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। জরুরি প্রয়োজনে যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট