1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

জয়পুরহাটে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ১০ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাট পৌর এলাকার কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কড়ই কাদিরপুর এলাকায় পৌরসভার নির্মিত আধুনিক পয়ঃবর্জ্য স্যানিটারি ল্যান্ডফিলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা, এসএনভি সংস্থার প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও উৎপাদনশীল করতে ইরাজ ভ্যানসার লিমিটেড এবং জয়পুরহাট পৌরসভা যৌথভাবে জৈব সার উৎপাদনের এ প্রকল্প বাস্তবায়ন করছে। কেন্দ্রটির শেড নির্মাণে সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা এসএনভি।

পৌর প্রশাসক নুরুল ইসলাম জানান, বর্জ্য থেকে সার উৎপাদন কেন্দ্রটি চালু হওয়ার ফলে একদিকে যেমন শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও সুসংহত হবে, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

স্থানীয় জনসাধারণ ও কৃষকদের জন্য এটি একটি টেকসই পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট