1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে অকালবৃষ্টিতে ধান-রবি ক্ষতিগ্রস্ত হলেও আখের সবুজ ফসল চাষিদের আর্থিক নিরাপত্তা ও আশা জাগাচ্ছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিজস্ব প্রতিনিধিঃ ৩ নভেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা- টানা ২-৩ দিনের অসময় বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় চাষিরা বিপর্যয়ের মুখে পড়েছেন। বিশেষ করে আমন ধান ও রবি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সব ক্ষতির মাঝেও চাষিরা খুঁজে পেয়েছেন নতুন আশার আলো। মহীপুর কেন্দ্রের ৭৯ নং ইউনিট পরিদর্শনে দেখা গেছে, আখের ক্ষেতগুলো তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে। সামান্য কিছু ক্ষতি ছাড়া আখের ফসল সবুজ ও শক্তিশালী।

জচিক-এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জনাব মোঃ খবির উদ্দিন মোল্ল্যা পরিদর্শনকালে চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আখ চাষে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন,

“আখ একটি অর্থকরী ফসল। এটি বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা ঝড়—সব প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে।”

তিনি আরও বলেন, সঠিক পরিচর্যা, নিয়মিত পর্যবেক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে চাষিরা আখ থেকে স্থিতিশীল আয় নিশ্চিত করতে পারেন। হেলিয়ে পড়া আখকে দ্রুত দাঁড় করানো এবং ভাঙা আখকে সংগ্রহ করে সংরক্ষণ করার পরামর্শও তিনি দেন।

স্থানীয় কৃষকরা জানান, এবারের অকালবৃষ্টিতে ধান ও রবি ক্ষতিগ্রস্ত হলেও আখের ভালো অবস্থার কারণে তারা নতুন করে আশা বাঁচিয়েছেন। এখন আখ চাষ তাদের আর্থিক ভরসার অন্যতম উৎস হিসেবে দাঁড়িয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট