1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে চায়না দুয়ারী জাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবির সিনিয়র উপজেলা মৎস্য অফিস চায়না দুয়ারী জাল জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে মৎস্য সংরক্ষণ অভিযান চালিয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদী থেকে ১২’টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অভিযান পরিচালনা কালে জালের মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দকৃত জালগুলো উপজেলা প্রসাশনের কার্যালয়ের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ফেলা হয়। প্রায় ১২’মিটার জব্দকৃত জাল গুলোর আনুমানিক মূল্য ৫০’হাজার টাকার অধিক বলে, জানান মৎস্য অফিস। ‎মৎস্য সংরক্ষণ অভিযানে নেতৃত্ব দেন পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি। অভিযানে পুলিশী নিরাপত্তা দেন থানার সিনিয়র এসআই মোঃ আব্দুল্লাহ আল মাসুম ও মৎস্য অফিসের অফিস সহকারী মোঃ মাহমুদুল হাসান। মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি বলেন, মৎস্য সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে জালগুলো জব্দ করে আগুন ধরিয়ে দেয় হয়। এমন কার্যক্রম চলমান থাকবে বলেও, জানান মৎস্য এ কর্মকর্তা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট