1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ শনিবার (২৮ জুন)

কর্মের প্রতি যেমন ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি তেমনই ছিলেন নিষ্ঠাবান। কালাই উপজেলার সাধারণ মানুষের জন্য তার কক্ষ ছিল উন্মুক্ত, যে কোনো শ্রেণী পেশার মানুষের কথা তিনি গভীর মনোযোগ দিয়ে শুনতেন এবং সাধ্যমত নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করতেন। উপজেলার কৃষক ও সাধারণ মানুষসহ সকল শ্রেণীর মানুষের নয়নের মনি হয়ে উঠে ছিলেন কৃষি কর্মকর্তা। যোগদানের কয়েক বছরের মধ্যেই তিনি সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন।

তিনি সরকারের গৃহীত পদক্ষেপ এবং সরকারি সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে তিনি ছিলেন বদ্ধপরিকর । কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের হৃদয়ে এক অনন্য উচ্চতায় স্থান করে নিয়েছিলেন জয়পুরহাটের কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়।

শনিবার (২৮ জুলাই) দুপুরে পদন্নোতি পেয়ে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দিয়েছেন কালাই প্রেসক্লাব। কালাই প্রেসক্লাব কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানার ওসি জাহিদ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।

অরুণ চন্দ্র রায়কে তার বিদায় সংবর্ধনায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়কালীন সময়ে আবেগ তাড়িত অশ্রুসিক্ত নয়নে বলেন, তার চাকরি জীবনের ছিলো কয়েকটি কর্মস্থল । কালাই উপজেলার মানুষদের তিনি মনে রাখবেন সারা জীবন। কালাই উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘ ২ বছর ৮ মাস কর্মজীবনে যে ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছি তা আমি কোনদিন ভুলবো না।

কৃষি কমকর্তা অরুণ চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, আমি চেষ্টা করেছি সরকারি নির্দেশনা মেনে আমার দায়িত্ব পালন করতে। এক্ষেত্রে কালাই উপজেলার সাধারণ মানুষ ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং সমর্থন ছিল। পেয়েছি সকলের নিরন্তর ভালোবাসা। কালাই উপজেলাতে কাজ করতে পেরে নিজের কাছে অনেক ভালো লেগেছে, আমি মনে করি এটি আমার চাকরি জীবনের সেরা প্রাপ্তি। উপজেলাবাসী আমাকে অনেক ভালোবেসেছে এজন্য তাদের নিকট আমি চির কৃতজ্ঞ।

কালাই প্রেসক্লাবের সভাপতি সেলিম সরোয়ার শিপন বলেন, কিছু কিছু মানুষের সাথে একটা আত্মা ও ভালবাসার বন্ধন তৈরী হয় তিনি হলেন কালাই উপজেলা কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায়।

এ সময় কালাই প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অরুণ চন্দ্র রায় কৃষি কমকর্তা হিসেবে কালাই উপজেলায় ২০২২ সালের ১১ অক্টোবর যোগদান করেন। এখন তিনি পদন্নোতি পেয়ে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হিসেবে যোগদান করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট