1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট প্রতিনিধিঃ ১১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রওনকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিনহাজুল ইসলাম কমল নির্বাচিত হয়েছেন।

১১ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিএফএ জয়পুরহাট জেলা কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মিনহাজুল ইসলাম কমল তার প্রতিদ্বন্দ্বী মোঃ আমিনুর রহমান সোয়াদকে ২ ভোটে পরাজিত করে বিজয়ী হন। সভাপতি সহ বাকি সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭ টি। এর মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন মন্ডল, আঃ রহমান আকন্দ, সুকুমার কন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ আমানুল্লাহ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন ডালিম, নির্বাহী সদস্য মোঃ আঃ লতিফ খান হেলাল, মোঃ মামুনুর রশিদ, মোঃ হুমায়ন কবির তালুকদার, মোঃ আব্দুল হাসিব, মোঃ আতোয়ার জাহান রুবেল এবং রাজেশ কুমার গুপ্ত।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএ জয়পুরহাট ইউনিটের সদস্য মোঃ ফজলুর রহমান আকন্দ। এছাড়া সদস্য হিসেবে ছিলেন মোঃ সাদাকাতুল বারী ও মোঃ মোস্তাফিজুর রহমান।

নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট