1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ থেকে জাতীয় সংসদ ৷৷  বর্ণাঢ্য কর্মজীবনে অনন্য উচ্চতায় ডাঃ মোছাঃ নাসরিন জেবিন জয়পুরহাটে ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশিঃ মাদ্রাসা কক্ষে আলুর গুদাম! কালাইয়ে ব্যতিক্রম চিত্র চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ীর তিন ও ছয় মাসের কারাদণ্ড শিবগঞ্জে সড়কের ওপর আলুর হাট, কিচক বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ বিএমএসএস’র তীব্র প্রতিবাদ জয়পুরহাট সরকারি কলেজে নিরাপত্তা জোরদারঃ সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জ্বালানি তেল কারসাজি ঠেকাতে পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নজরদারি

জয়পুরহাটে ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাটঃ ৮ এপ্রিল ২০২৬

ভোজ্যতেলের বাজারে অস্থিরতা ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকালে শহরের পাঁচুর মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি মোঃ আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত অনুষঠানে উপস্থিত ছিনেন সভাপতি মোঃ আব্দুস সালাম সরদার সিনিয়র সভাপতি মোঃ আনিসুর রহমান আনিস যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন পারভেজ প্রচার সম্পাদক মোঃ গোলাম রাব্বানী সহ নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেল পেট্রোল অকটেন ডিজেল ও এল পি সি গ্যাস এর দাম বাড়াচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।

এসময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগান দেন এবং বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি তোলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট