1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জ্বালানি তেল কারসাজি ঠেকাতে পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নজরদারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুলঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬

আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ ও ভোক্তাদের নিকট থেকে অতিরিক্ত দাম নেওয়া রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ দাপ্তরিক কাজের পাশাপাশি নিয়মিত কাজ করছেন।

একইসঙ্গে পাঁচবিবির জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল সবার মাঝে সম বন্টনেও তিনি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। এলক্ষ্যে লাইসেন্সবিহীন যানবাহন ও হেলমেট বিহীন চালকদের নিকট তেল বিক্রয়ে নিষেধ করেন ফিলিং স্টেশন মালিকদের নির্দেশ দেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহদোয়। সোমবার সকালে তিনি উপজেলার চান পাড়ায় অবস্থিত মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

যানবাহনে জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে পেট্রোল পাম্পের কার্যক্রম নজরদারিতে সার্বক্ষণিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়।জনাব মো: আব্দুল মমিন মন্ডলকে নিয়োগ প্রদান করা হয়েছে। ফিলিং স্টেশনের হাউজে তেল মজুদ আছে কি না সেটাও সরেজমিনে দেখভাল করেন নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট