1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাজারে মেয়েদের দরকষাকষি ৷৷ বিক্রেতাদের জন্য কঠিন চ্যালেঞ্জ নওগাঁর বদলগাছীতে ভিজিএফ এর চাল বিতরণ পাঁচবিবির এতিম শিশুরা পেল সৌদি খেজুর জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ৷৷ বিএনপিতে আনন্দের জোয়ার জয়পুরহাটের কৃতি সন্তান জাহেদুল আলম হিটো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার এপিএস জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন আহত নিহতের স্ত্রী ও মেয়ে মাদক নির্মূলে পাঁচবিবির ইউএনও’র সাঁড়াশি অভিযান কাটাখালী পত্রিকার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল পাঁচবিবিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ৷৷ বিএনপিতে আনন্দের জোয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬

স্থানীয় সরকার মন্ত্রণালয় দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের অংশ হিসেবে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তার এই নিয়োগের খবরে জয়পুরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

রোববার প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ এই নিয়োগ দেয়। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় বিএনপি নেতাকর্মীরা মাসুদ রানা প্রধানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন মাসুদ রানা প্রধান। সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক আন্দোলন এবং দলকে শক্তিশালী করতে তার অবদান রয়েছে। তার মতো অভিজ্ঞ নেতার হাতে জেলা পরিষদের দায়িত্ব যাওয়ায় জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, মাসুদ রানা প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপরও দলীয় রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে মাসুদ রানা প্রধান জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট