1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জয়পুরহাটের কালাইয়ে ছেলের হাতে বাবা খুন আহত নিহতের স্ত্রী ও মেয়ে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

ছবিঃ ঘাতক গোলাপ মন্ডল

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ১৫ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছে।এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে।

গতকাল শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী মন্ডল(৬০) একই গ্রামের মৃত মূলতান মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছেলে গোলাপ মন্ডল(৩০) তার বাবা আক্কাস আলীর কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠে, বাড়িতে থাকা বাঁশের খুঁটি দিয়ে আক্কাস আলীর মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এসময় তাকে বাঁচাতে স্ত্রী ও মেয়ে এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করে গুরুতর আহত করে।

পড়ে গ্রামবাসী তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরতর আহত হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক আক্কাস আলী মন্ডলকে মৃত ঘোষণা করে এবং তার আহত স্ত্রী ও মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত গোলাপ মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসেন।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের যেহেতু সবাই আহত তাই পড়ে তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট