1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে ২শ বছরের ঐতিহ্যবাহী সন্যাসতলীর ঘুড়ির মেলা: সম্প্রীতি ও লোকঐতিহ্যের অনন্য মিলনমেলা বগুড়ার মোকামতলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ

কাটাখালী পত্রিকার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬

১৪ই মার্চ বিকাল ৫ ঘটিকায় গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে নিয়মিত প্রকাশিত ও বহুল প্রচারিত সাপ্তাহিক কাটাখালী পরিবারের পক্ষ থেকে পবিত্র রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ। গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানটি সাংবাদিক ও শিক্ষক নেতা এস এম মনিরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোলা হাওয়া পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং লেখক এম মোজাম্মেল হক মাস্টার। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা। বিশিষ্ট সাংবাদিক ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্ডল। মোঃ আনোয়ারুল ইসলাম প্রভাষক এবং সম্পাদক সাপ্তাহিক খোলা হাওয়া ।

সাংবাদিক ও সাবেক সহ-সভাপতি রিপোর্টার্স ফোরাম মোঃ নুর আলম আকন্দ, এবং সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারাজুল ইসলাম ও রিপোর্টার্স ফোরামের সাহিত্য সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সাবু । কাটাখালী পত্রিকার সহ সম্পাদক মোঃ আবু শোয়াইব মুনতাসির আকন্দ মুন, শাহ অলিউর রহমান ঝিনুক, ফরিদা পারভীন, মোঃ ওমর ফারুক ও মোঃ রুহুল আমিন রিয়াদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে পালনে আন্তরিক সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

উক্ত দোয়া মাহফিল এ মোনাজাত করেন সাংবাদিক নুর আলম আকন্দ। লেখক সাংবাদিক কলামিস্ট ও আর্টিস্ট এম মোজাম্মেল হক মাস্টার তার নিজস্ব অংকনে তৈরি একটি সুদর্শন অয়ালম্যাট কাটাখালী পত্রিকা অফিসে উপহার হিসেবে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দের হাতে তুলে দেন। এ সময় অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট