1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মাদক নির্মূলে পাঁচবিবির ইউএনও’র সাঁড়াশি অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬

মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ বিভিন্ন মাদক স্পটে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালায়। শনিবার বিকালে পাঁচবিবি রেল লাইনের ধারে গড়ে ওঠা বস্তি গুলোতে এ অভিযান পরিচালনা করেন তিনি।

অভিযান কালে তিনি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা যারা এ ব্যাবসার সঙ্গে জড়িত আছেন অতিদ্রুত এ পথ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে যারা মাদক গ্রহণ করে নিজের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন তাদেরকেও মাদক সেবন থেকে দূরে থাকার আহবান করেন।

মাদক যেহেতু সমাজ সংসার ও দেশের শত্রু একই সঙ্গে অশান্তির সৃষ্টি করে সেহেতু আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদক বিরোধী অভিযান কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদোয় বলেন, সমাজ থেকে মাদক নির্মূল আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। সমাজের সবাইকে এ কাজে এগিয়ে আসতে হবে বলেও ইউএনও মহদোয় বলেন। অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন ও পাঁচবিবি থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মহতী উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট