1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: ডা. শফিকুর রহমান কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে অসহায়দের নিয়ে ইফতার মাহফিল আজ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫ তম মৃত্যু বার্ষিকী কানে হেডফোন বাড়ি ফেরা হলো না লিমনের, প্রাণ গেল রেললাইনে ক্ষেতলালে চাঁদার দাবিতে নববিবাহিতা স্ত্রীকে জিম্মির অভিযোগ ৷৷ ছাত্রদল নেতাকে শোকজ বিবেক কি আজও ঘুমিয়ে? জয়পুরহাটের ২০/২২টি আইনজীবী পরিবারে আজও ঈদ আসেনি! জয়পুরহাটে পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালাইয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এর উদ্বোধন পাঁচবিবিতে স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

জয়পুর কণ্ঠঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের পুরোপুরি বাস্তবায়ন চায় বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। তিনি জানান, জুলাই সনদ অনুযায়ী বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা।

জামায়াত আমির বলেন, ‌আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবো।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সরকারি দলকে বলবো, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।

আসন্ন সংসদ অধিবেশনে স্পিকার ইনসাফ করে বিরোধীদলকে সংসদে ‘যথেষ্ট সুযোগ দেবেন’—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিরোধীদলীয় নেতা।

সংসদে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ভাষণ নিয়ে জামায়াতের অবস্থানের বিষয়ে জানতে তিনি বলেন, আমাদের অবস্থান সময়মতো দেখতে পাবে জাতি।

 

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট