
ছবিঃ জয়পুর কণ্ঠ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ রবিবার, ৮ মার্চ ২০২৬
“অধিকার-সমতা-ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। তিনি বলেন, নারী সমাজকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হলে তাদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, নারী নেত্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়।