1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন

মোঃ রুহুল আমিন পারভেজঃ স্টাফ রিপোর্টার (জয়পুরহাট): ৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুপস্থিত করা সহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। সোমবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে জয়পুরহাট পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিকদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। যতক্ষন পর্যন্ত এসব দাবি পৌর কর্তৃপক্ষ মানবেনা ততক্ষণ পর্যন্ত পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি চলবে।

জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে বিষয়টি আমি অবগত আছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো। ১২ তারিখ সরকারি ছুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোন কাজ করে নেওয়া হয়নি। অফিসিয়ালি তারা কোন স্মারকলিপি দেয়নি এজন্য তাদের দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট