1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ৮ মার্চ ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) এর সহযোগিতায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ), সাপাহার এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাম্বাসেডর ইব্রাহিম হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আকতার হোসেন, অ্যাম্বাসেডর নুরুল হক মাস্টার, অ্যাম্বাসেডর মাফিজুল ইসলাম মাস্টার, সাপাহার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি ও সমন্বয়ক সাংবাদিক তছলিম উদ্দীন।

অনুষ্ঠানে পিএফজি সদস্য ও ওয়েভ সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট