1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে ব্যতিক্রমী উদ্যোগঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় ৷৷ শিক্ষার্থীদের সাইকেল ও নগদ পুরস্কার

মুনছুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ রবিবার, ৮ মার্চ ২০২৬

ধর্মীয় অনুশাসনে শিশু-কিশোরদের উৎসাহিত করতে জয়পুরহাট শহরের সাহেবপাড়া জামে মসজিদ কমিটির ব্যতিক্রমী উদ্যোগে টানা ৪০ দিন ফজরের জামাতসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী অংশগ্রহণকারীদের সাইকেল ও নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ১৪ জনকে একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারী ১৭ জনকে ১ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী ৬ জনকে ১ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মুহা. হাসিবুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিজুর রহমান মাফুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, রন্জু, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন, মাওলানা জোবাইদুল ইসলাম, হাসান মন্ডলসহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মসজিদমুখী ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকদের এ উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট