1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ঈদ-উল ফিতরের শুভেচ্ছা সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদুল ফিতরের নামাজ আদায়  ধামইরহাটে ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ ধামইরহাটে এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারে ঈদ বস্ত্র বিতরণ পাঁচবিবিতে বিএনপি কর্মীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন সাইফুল ইসলাম ডালিম কালাইয়ে দুস্থ ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ শাড়ি থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ কালাইয়ে জামায়াতের মাসব্যাপী ইফতার মাহফিল সম্পন্ন

ধামইরহাটে এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারে ঈদ বস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ছবিঃ ধামইরহাট প্রতিনিধি

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ ২০ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এআরআই সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ৫০০ পরিবারের মাঝে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ সকাল ১০ টায় লক্ষনপাড়া মাদ্রাসা মাঠে আড়ানগর, উমার, পাটিচরা ও ঘোষনগর ইউনিয়নের ৩৫ গ্রামের ৫০০ অসহায় নারী পুরুষকে শাড়ি ও পাঞ্জাবী বিতরণ করেন এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা তরুন যুব সংগঠক মোঃ আবু রাশেদ ইমাম।

সংগঠনের সমন্বয়ক মো. নাইম হোসেনের সঞ্চালায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়ানগর ইউপি’র প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি সদস্য গোলাপবানু, সংগঠনের সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সাবিত হোসেন, সদস্য জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মালেক, সহ সভাপতি আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা স্বপন, সাংবাদিক উজ্জল হোসেনসহ সংগঠনের শতাধিক তরুন সদস্যবৃন্দ।

এআরআই সোস্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ আবু রাশেদ ইমাম জানান, ঈদ-মানে খুশি-ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ধনী-গরীব ও ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলকে সাথে নিয়ে উদযাপন করতে চাই, সেই লক্ষে শতাধিক সদস্য ও স্বেচ্ছসেবকের মাধ্যমে তালিকাভুক্ত অসহায়দের এই ঈদ বস্ত্র বরাবরের মতোই এবারো বিতরণ করা হয়, আগামীতে আরও বড় পরিসরে করা হবে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট