1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ ২০ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাটে রাজধানী ঢাকায় বসবাসরতদের প্রাণের সংগঠন,‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র উদ্যোগে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার স্মার্ট ক্যাম্পাসে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ১৫০টি কোরআন শরীফ ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন নওগাঁ-২ আসনের জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

‘ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী মোর্শেদ বাবু’র সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত র্ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, আইডিয়াল মাদ্রাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম, পরিচালক প্রশাসন আবু বকর সিদ্দিক, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, অর্থ সম্পাদক ইলিয়াস হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাংকার আবু তাহের প্রমুখ।

‘ঢাকাস্থ-ধামইরহাট উপজেলা সমিতি’র সভাপতি সামসুজ্জোহা বলেন, ‘সমিতির পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে ১৫০ পিস পবিত্র কোরআন শরীফ উপজেলার বিভিন্ন মসজিও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৩ জন দুস্থকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে সমিতির পক্ষ থেকে আরও বড় পরিসরে এবং ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট