1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে ছোটদের আনন্দ—নতুন পোশাকে খুশি শিশুরা নওগাঁয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁর নিয়ামতপুরে ৩ টি অবৈধ ইটভাটায় ১০লক্ষ জরিমানা জয়পুরহাটে বৃষ্টিতে ডুবে গেল আলুর ক্ষেত ৷৷ দুশ্চিন্তায় কৃষক সাপাহারে সড়কের পাশে মরা গাছের সারি ৷৷ ঝুঁকিতে পথচারী ও যানবাহন পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারন৷৷ হাকিমপুরের জাহিদুল গ্রেফতার হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান অস্বাস্থ্যকর বেকারি ও প্রতারণায় ৫ প্রতিষ্ঠানে ৪৪ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বলাৎকার: মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নওগাঁয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিজয় টিভির মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং বাংলা টিভি আশরাফুল নয়ন ও এখন টিভির আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ শহরের একটি হোটেল এর মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোঃ মোফাজ্জল হোসেন।

সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মেঃ কায়েস উদ্দিন, ফরিদুল করিম তরফদার, খন্দকার আব্দুর রউফ পাভেল, আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসাইন সবুজ, সাদেকুল ইসলাম ও এম.আর. রকি প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও মোঃ আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট