1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জয়পুরহাটে বৃষ্টিতে ডুবে গেল আলুর ক্ষেত ৷৷ দুশ্চিন্তায় কৃষক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাটে কৃষকের কষ্টে ফলানো ফসল আলু এখন পানির নিচে,হতাশায় কৃষক

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সকালের হঠাৎ করেই বৃষ্টি। পানির নিচে তলিয়ে গেছে জয়পুরহাটের কয়েকটি উপজেলার অধিকাংশ ফসলের মাঠ। বিশেষ করে আলু উত্তোলনের শেষ মহুর্তে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এসব ফসল। অনেক জায়গায় পানি পারাপারের পথ ভরাট হয়ে যাওয়ায় উপর থেকে পানি নিচে এসে আলু, গমসহ অন্যান্য ক্ষেত তলিয়ে যায় বলে অভিযোগ চাষীদের।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে জেলার কালাই উপজেলার আঁওড়া, হাতিয়র, ঝামুটপুর, বানিহারাসহ বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, পানির নিচে ফসলের ক্ষেত। উপর থেকে পানি নিচে আসছে। দীর্ঘদিন ধরে যে দিকগুলো হয়ে পানি পারাপার হতো, সেইসব পথ বন্ধ থাকায় গড়ে আসা পানি বৃদ্ধি পাচ্ছে। সকালের বৃষ্টির পানিতে ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসল রক্ষার্থে সকাল থেকে মাঠে শ্যালোমেশিন বসিয়ে জমে থাকা পানি সেচ দিচ্ছেন। তারা বলছেন, এমনিতেই বাজারে আলুর দাম কম, তার ওপর মাঠে পানি জমে ফসল তলিয়ে গেছে। এবার লোকসান গুনতে হবে পুরোদমে।

হাতিয়র গ্রামের আঃ রাজ্জাক বলেন,আমার ৫বিঘা আলুর জমি সব সকালের বৃষ্টিতে তলিয়ে গেছে,এজন্য সেচ দিয়ে পানি বের করে দিচ্ছি এখন আলুর খরচ তুলতে পারবো কি না সেটা আল্লাহ জানে।

একই গ্রামের আরিফুল ইসলাম বলেন,‘গত বছর আলুর আবাদ করে দাম পাইনি। লোকশান পুষে নিতে এবারও আলুর আবাদ করেছি। বাজারে দাম কম, বিক্রি করলে গত বছরের চেয়ে আরও বেশী লোকশান গুণতে হবে। তাই হিমাগারে রাখার জন্য আলুগুলো মাঠেই রেখেছি। রোজার দিন, আগামী ২/১ দিনের মধ্যে আলুগুলো ওঠাইতাম, কিন্তু তা আর হলো না। সকালে বৃষ্টির পানিতে সব ফসল তলে গেছে।

কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ মুঠোফোনে কথা হলে বলেন,‘পুরো উপজেলার বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে ফসল তলে যাওয়া সঠিক। তবে এর পরিমান খুব একটা বেশী নয়,  দ্রুত পানি নিস্কাশন হলেই এসব ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট