1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বলাৎকার: মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৬

জয়পুরহাটে মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক ৮ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গতকাল ১১ মার্চ ২০২৬ তারিখ রাতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানার রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদ জামান (২৩) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফরিদ জামান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা এবং পিতা মোঃ মোবারকের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর থানাধীন চক দাদরা উপরচক (ডিপপাড়া) গ্রামের মদিনাতুল উলুম (নূরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ফরিদ জামান প্রায় ছয় মাস ধরে ওই প্রতিষ্ঠানের ৮ বছর বয়সী এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে বলাৎকার করে আসছিল।

সর্বশেষ গত ২৬ জানুয়ারি ২০২৬ ভোররাতে মাদ্রাসার উত্তর পাশে একটি কক্ষে ঘুম থেকে ডেকে তুলে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার মলদ্বার দিয়ে রক্তপাত হয়।

পরে ওইদিন সন্ধ্যায় শিশুটির মা মাদ্রাসায় গিয়ে ছেলের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এরপর উপস্থিত লোকজনের সামনে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানা যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে জয়পুরহাট সদর থানায় ১১ মার্চ ২০২৬ তারিখে মামলা নং-১৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পলাতক আসামিকে নওগাঁ জেলার মহাদেবপুর থানার রাইগাঁ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট