1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ সাপাহারে পূর্ব শক্রুতার জেরে খড়ের গাদায় আগুন নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার ৷৷ শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির পক্ষ থেকে বদলগাছীতে একশত কৃষকদের মাঝে রাজা ধান বিতরণ

বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারন৷৷ হাকিমপুরের জাহিদুল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দিনাজপুরের হাকিমপুর উপজেলার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় বগুড়া–রংপুর মহাসড়কের পূর্ব পাশে হযরত শাহ শাফি (রঃ) মাজারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ জাহিদুল ইসলাম (৪৮)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাসুদেবপুর এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মোফাজ্জল হোসেন ও মাতা খালেদা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ভারতীয় সীমান্ত দিয়ে আসা একটি মাদকের চালান বগুড়ার দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় হিলি থেকে বগুড়াগামী এ এস টি ব্রাদার্স পরিবহনের (রেজি. নং ঢাকা মেট্রো-ব-১১-৩৪৩৫) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের জি-১ সিটে বসা টিকিটবিহীন যাত্রী জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে একটি লাল টিস্যু ব্যাগের ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়।
পরে প্যাকেট দুটি খুলে দেখা যায়, প্রতিটিতে ১ হাজার পিস করে মোট ২ হাজার পিস লালচে বর্ণের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট রয়েছে। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সেম্পনি ডি৪৩ বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়। ডিজিটাল কিচেন স্কেলের মাধ্যমে আলামতগুলো পরিমাপ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(খ) ও ২৬(১) ধারায় বগুড়া সদর থানায় পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম মাদক চালানটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিএনসি। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট